রাশিদুল হক নবা ও সনৎ নন্দীকে স্মরণ করল কুষ্টিয়া সাংবাদিক ফোরাম

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রয়াত দুই সাংবাদিককে স্মরণ করল কুষ্টিয়া সাংবাদিক ফোরাম। ছবি: সংগৃহীত

ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরাম শনিবার সাংবাদিক সমাজের প্রিয়ভাজন খন্দকার রাশিদুল হক নবা ও সিনিয়র সাংবাদিক সনৎ নন্দী’র প্রয়াণে স্মরণসভা ও ইফতার মাহফিল আয়োজন করে।

রাজধানীর শান্তিগর পদ্মা ভবনের শেখ সাদী মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক রেজোয়ানুল হক। এসময় কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি ও লেখক মাহমুদ হাফিজ, সাধারণ সম্পাদক আদিত্য শাহীন, প্রয়াত সনৎ নন্দীর সহধর্মিনী কৃষ্ণা নন্দী ও স্মরণসভা ও ইফতার সাব কমিটির আহবায়ক আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আদিত্য শাহীনের সঞ্চালনায় ফোরামের মরহুম দুই প্রাণপুরুষের ওপর স্মৃতিচারণ করেন সিনিয়র সদস্য সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, সিনিয়র সদস্য আহসান নবাব ও ড. রকিবুল হাসান, যুগ্ম সম্পাদক আইয়ূব আনসারী, নির্বাহী সদস্য এম সহিদুল ইসলাম, নির্বাহি সদস্য আতিক হেলাল, সাংবাদিক শাজাহান আকন্দ শুভ প্রমুখ।

পরে সংগঠনের প্রয়াত প্রধান উপদেষ্টা ও প্রধান সংগঠকের আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আইয়ূব আনসারী। ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে