ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারে প্রতিনিধি রেখে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে এলে সেটা অন্য রাজনৈতিক দলগুলো মানবে না বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুলের বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানান সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম নাহিদের বক্তব্যের প্রেক্ষিতে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেন। সেখানে তিনি নাহিদের বিএনপিকে নিয়ে দেওয়া পোস্টটি দিনে ৩ বার করে ৭ দিন পড়ার পরামর্শ দেন।
উপদেষ্টা নাহিদ ইসলামকে ট্যাগ করে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সারজিস লিখেছেন, নাহিদ ইসলাম এর আজকের পোস্টটা দিনে ৩বার করে আগামী ৭দিন পড়বেন। অবশ্যই পড়বেন।
এছাড়া মন্তব্যের ঘরে তিনি নাহিদ ইসলামের পোস্টটির লিঙ্ক শেয়ার করেছেন।
এর আগে মির্জা ফখরুল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রতিক্রিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও। তারা তিনজনই সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেন।

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাপলা চত্বর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের প্রসঙ্গ তুলে এসব মন্তব্য করে এইচআরডব্লিউ।
২০ ঘণ্টা আগে
গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।
২১ ঘণ্টা আগে
সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’
১ দিন আগে
কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না
১ দিন আগে