প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নানাভাবে আক্রমণ অব্যাহত রয়েছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানে ‘মব জাস্টিস’ সংস্কৃতির অবসান ঘটাতে সরকারকে কঠোর হওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। নোয়াব সভাপতি এ কে আজাদ বিবৃতিতে সই করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, নেয়াব উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে দেশের সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতার ওপর নানাভাবে আক্রমণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে অবস্থান, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত দুদিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন কিছু ব্যক্তি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন। সর্বশেষ গতকালও এ ধরনের কর্মসূচি অব্যাহত ছিল।
নোয়াব বলছে, কোনো পত্রিকার পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে তিনি লেখালেখির মাধ্যমে নিজের বুদ্ধিবৃত্তিক অবস্থান ও বক্তব্য তুলে ধরতে পারেন। কিন্তু এভাবে বিশৃঙ্খলার চেষ্টা সাংবাদমাধ্যমে সাংবাদিকতার চর্চা ও পরিবেশকে ব্যাহত করছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে নোয়াব।
নোয়াব একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে সরকার যেন মব জাস্টিস কঠোর হাতে দমন করে। নোয়াব-সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিও সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে নোয়াব।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত।
২ ঘণ্টা আগে
অধ্যক্ষকে না জানিয়ে কলেজের বাইরে গভর্নিং বডির সভা ডেকে তাকে একমাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এখন অধ্যক্ষকে স্থায়ীভাবে অপসারণের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া ডিআইএর তদন্ত প্রতিবেদন এবং এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষককে সুরক্ষার অভিযোগ ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন
৩ ঘণ্টা আগে
ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অপারেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) উগোচি ড্যানিয়েলসের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
৩ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
৪ ঘণ্টা আগে