ইসিবি চত্বর, মিরপুর ও ধানমন্ডি থেকে ২০ আন্দোলনকারী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর, সায়েন্সল্যাব ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) দুপুরের দিকে তাদের আটক করা হয়।

মিরপুর থানার ওসি মুন্সি সাব্বির গণমাধ্যমকে জানান, বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর ১০ নম্বরের গোলচত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটকের কথা জানান নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম।

দুপুর সাড়ে ১২টার দিকে ইসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানান, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুড়ছিল। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ও কয়েকজনকে আটক করেছে।

সোমবার দুপুরে রাজধানীর কয়েকটি এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর তাদের মোতায়েন করা হয়।

এর আগে রোববার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় জন সমন্বয়ক এক ভিডিওবার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পরে অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান।

সমন্বয়কদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। স্থানগুলো হচ্ছে- সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর–১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী।

এসব এলাকায় আজ সকাল থেকেই পুলিশ মোতায়েন করতে দেখা যায়। পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেলিকপ্টারের টহলও দিতে দেখা যায়। সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

৩ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

৪ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

সোমবার (১১ আগস্ট) সকালে সিঙ্গাপুরের একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

৬ ঘণ্টা আগে