উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে কোটিপতি প্রার্থী ১০৬, মন্ত্রী-এমপিদের স্বজন ১৮

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের নানা হুঁশিয়ারি সত্ত্বেও কমেনি মন্ত্রী-এমপিদের স্বজনদের প্রার্থিতা। তৃতীয় ধাপে ১১১ উপেজেলার নির্বাচনেও ভোটে অংশ নিয়েছেন ১৮ জন স্বজন। এই সংখ্যা দ্বিতীয় ধাপে ছিল ১৭, প্রথম ধাপে ছিল ১৩ জন। আর এ ধাপে কোটিপতি রয়েছেন ১০৬ জন।

এ ধাপের ভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (২৭ মে) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

টিআইবি জানায়, তৃতীয ধাপের ভোটেও আধিক্য রয়েছে ব্যবসায়ী ও কোটিপতি প্রার্থীদের। পাঁচ বছরে কোটিপতি প্রার্থী বেড়েছে চার গুণ, তৃতীয় ধাপে ১০৬ জন। আর প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী রয়েছেন।

এছাড়া ভোটে অংশ নেওয়া এক হাজার ৪১৯ প্রার্থীর মধ্যে ২২৭ জনই বিভিন্ন মামমায় অভিযুক্ত। সেই সঙ্গে অতীতে বিভিন্ন মামলায় অভিযুক্ত রয়েছেন ৩০৭ জন।

এই ধাপের নির্বাচনে মামলা তালিকায় শীর্ষে রয়েছেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার চেয়ারম্যান প্রার্থী এস এ এম সিদ্দিক। তার নামে মামলা চলমান রয়েছে ২৭টি।

দ্বিতীয় অবস্থানে রয়েছে পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সোহাগ সিকদার। তার নামে মামলা রয়েছে ১৩টি।

তৃতীয় স্থানে রয়েছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তোফাইল আহম্মেদ। তার নামে মামলা রয়েছে ১১টি।

এছাড়া ২০১৯ সালের তুলনায় ১০০ শতাংশ বা তার চেয়ে বেশি আয় বেড়েছে ৭৪ জন প্রার্থীর। তৃতীয় ধাপে প্রার্থীদের মধ্যে আয় বৃদ্ধির দিক দিয়ে উপরে রয়েছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার চেয়ারম্যান প্রার্থী নরুল আলম। তার সম্পদ বেড়েছে ১০ হাজার ৪২২ শতাংশ।

তৃতীয ধাপের নির্বাচনে অংশগ্রহণকারী মোট এক হাজার ৪১৯ প্রার্থীর মধ্যে নারী মাত্র ২০ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

৪ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১৫ ঘণ্টা আগে

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

১৬ ঘণ্টা আগে

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।

১৬ ঘণ্টা আগে