এবারও নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারব : ডিএমপি কমিশনার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ মে ২০২৫, ০৯: ০৩
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষকে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারব বলে আশা ব্যাক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৫ উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা, বাস, লঞ্চ, রেলস্টেশনকেন্দ্রিক নিরাপত্তা, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও গমনাগমন, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তা, ঈদ জামাত ও ঈদ পরবর্তী নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্তে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় ডিএমপি কমিশনার বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। চালকরা যেন অতিরিক্ত গতিতে গাড়ি না চালায় এজন্য তাদের প্রয়োজনীয় ব্রিফিং দিতে হবে। ঈদ আনন্দ যেন কারো নিরানন্দের কারণ না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি সরকারের সব সংস্থাকে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সমন্বয় করে দায়িত্ব পালন করার অনুরোধ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: মন্ত্রী

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

১১ ঘণ্টা আগে

জেলা সদরে ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ একনেকে ৮ প্রকল্প অনুমোদন

দেশের জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

১২ ঘণ্টা আগে

২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার কবর স্থানান্তর

একুশে পদকপ্রাপ্ত আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। সে সময় তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ মানুষের জন্য নির্ধারিত কবরস্থানের অংশে দাফন করা হয়েছিল। সেখানে তার কবর নম্বর ছিল ১০৮০।

১৩ ঘণ্টা আগে

সরকারিতে কমলেও বেসরকারিতে ৩ প্যাকেজেই বাড়ল হজের খরচ

এ বছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে বিশেষ হজ প্যাকেজের খরচ বছরের ব্যবধানে বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজে খরচ বেড়েছে ৪৫ হাজার ৫৮০ টাকা। আর সাশ্রয়ী প্যাকেজে হজের খরচ বেড়েছে ৩ হ

১৪ ঘণ্টা আগে