প্রতিবেদক, রাজনীতি ডটকম

বন্ধ থাকা দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশের বাধা দূর করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সাংবাদিক ও পেশাজীবি নেতৃবৃন্দ। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে নেতারা এ দাবি জানান।
আগামী ৭ দিনের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও তার স্ত্রীর বিরদ্ধে পতিত ফ্যাসিবাদী সরকারের দেওয়া ফরমায়েশী সাজার রায় বাতিল এবং প্রেস খুলে দেওয়াসহ পত্রিকা প্রকাশের সকল অন্তরায় দূর করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সঙ্গে আমার দেশ পত্রিকা বন্ধ করে কর্মীদের দীর্ঘ প্রায় একযুগ বেকার রাখা এবং পত্রিকার প্রেস জব্দ করে রেখে যন্ত্রপাতি বিনষ্ট ও লুটপাটের ক্ষতিপুরণ প্রদানের দাবি জানানো হয়।
আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, মাহমুদুর রহমানের সাহসী নেতৃত্বে যখন দৈনিক আমার দেশ গণমানুষের কন্ঠস্বর হয়ে জনপ্রিয়তায় তুঙ্গে উঠে তখন আওয়ামী ফ্যাসিবাদী সরকার তা বন্ধ করে দেয়। মাহমুদুর রহমানকে বার বার গ্রেফতার, রিমাণ্ড, হামলা, মামলা করে তাঁর জীবনকে বিপন্ন করে তুলে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে ডা. জাহিদ হোসেন বলেন, গণঅভ্যুত্থানে পালাতে বাধ্য হওয়া আওয়ামী সরকার যখন আপনার বিরুদ্ধে অনেক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছে তখন আমরা পেশাজীবী ও সাংবাদিক সমাজ প্রতিবাদ জানিয়েছি। আপনার সাজা বাতিল হয়েছে, মামলা প্রত্যাহার হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান সরকার মাহমুদুর রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে দেওয়া সাজা ও মামলা বাতিলে উদ্যোগ নেবে এবং দৈনিক আমার দেশ প্রকাশের পথ সুগম করবেন।

প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো- রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।
৩ ঘণ্টা আগে
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায
৩ ঘণ্টা আগে
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে যতজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল সবাই পাস করেছে। অন্যদিকে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সবাই ফেল
৪ ঘণ্টা আগে
এবার সবচেয়ে কম পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
৪ ঘণ্টা আগে