ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনি রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, আগে রাজনৈতিক দলগুলোর একটি ভাবার বিষয় ছিল যে- স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু এখন তো মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য যে সময় বলেছেন সে অনুযায়ী রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে।
সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াসহ স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবাকার্যক্রম বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা বিঘ্নিত হচ্ছে। এই দিকটা চিন্তা করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে বলতে পারি। সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ছিল।
গণমাধ্যমে গুজব ছড়ানো বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করে বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
৫ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৯ ঘণ্টা আগে
বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।
২১ ঘণ্টা আগে