উত্তাপ ছড়ানো ম্যাচে আর্জেন্টিনার কাছে হারল ব্রাজিল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২৩: ১৪
দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পেয়েও হারের বৃত্ত থেকে বের হতে পারলেন না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারল নেইমারবিহীন ব্রাজিল।

বেশ কয়েক ম্যাচ ধরেই ছন্দে নেই সেলেসাওরা। টানা দুই হারের ক্ষত নিয়ে মারাকানায় পা রেখেছিল আর্জেন্টিনার বিপক্ষে। ৬৩ মিনিটে জিওভানিবেশ কয়েক ম্যাচ ধরেই ছন্দে নেই সেলেসাওরা। টানা দুই হারের ক্ষত নিয়ে মারাকানায় পা রেখেছিল আর্জেন্টিনার বিপক্ষে। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামেন্ডি। তাতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার।

জাতীয় সংগীত গাওয়ার সময় ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের দুয়ো দিয়ে তাদের ওপর আসন ছুড়ে মারতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল এবং মার্কুইনহোস গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে লাভ হয়নি। একপর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান মেসি। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ম্যাচ নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা পর শুরু হয়। তবে গ্যালারির দর্শকদের সেই তেজ যেন মাঠে দেখাতে শুরু করেন ব্রাজিলের খেলোয়াড়রা।

যার ফলে ম্যাচে ৪২টি ফাউলের ঘটনা ঘটেছে। যেখানে ব্রাজিল একাই করেছে ২৬টি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে লালকার্ড দেখতে হয়েছে ব্রাজিলের একজন খেলোয়াড়কে। এমন ঘটনা বহুল ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনার ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এতে করে লাতিন অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

  1. লিস্ট ১
  2. লিস্ট ২
এটি একটি ব্লোককোট
  • বুলেট লিস্ট ১
  • বুলেট লিস্ট ২


নম্বরবিস্তারিতগোল
ব্রাজিল বনাম আর্জেন্টিনা৭-৭
ব্রাজিল বনাম বাংলাদেশ০-২
Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement