তিন দি‌নের সফ‌রে ঢাকা আসছেন ফলকার টুর্ক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আগামী ২৯ অক্টোবর তিন দি‌নের সফ‌রে ঢাকা আসছেন। তার সফরকালে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের কার্যক্রম ও বাংলা‌দে‌শে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষ‌য়সহ নানা ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় সূত্র জানায়, ফলকার টুর্কের ঢাকা সফর নি‌য়ে সরকারের সঙ্গে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর কাজ কর‌ছে। সে অনুযায়ী আগামী ২৯-৩১ অক্টোবর ঢাকা সফর কর‌বেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

ফলকার টুর্ক আগামী ২৯ অক্টোবর ঢাকায় আস‌বেন। সফ‌রে ছাত্র-জনতার আন্দোলনের সম‌য়ে বিগত আওয়ামী লীগ সরকার কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল, সে বিষ‌য়ে অনুসন্ধা‌নে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন টুর্ক। এছাড়া বাংলা‌দে‌শে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষ‌য়ে আলোচনা হ‌বে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা নি‌য়ে উভয়পক্ষের নী‌তিগত সম্মতি র‌য়ে‌ছে। টু‌র্কের সফ‌রের সম‌য়ে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হ‌তে পা‌রে।

ঢাকা সফ‌রের সময় ফলকার টুর্ক অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ কর‌বেন। পাশাপা‌শি পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন ছাড়াও অন্তর্বর্তী সরকা‌রের ক‌য়জন উপ‌দেষ্টার স‌ঙ্গে বৈঠক কর‌বেন। এছাড়া তি‌নি সরকা‌রের সিনিয়র কর্মকর্তা ও সুশীল সমা‌জের প্রতি‌নি‌ধি‌দের স‌ঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত সে‌প্টেম্বরে ফলকার টুর্কের ঢাকা সফ‌রের কথা ছিল। ত‌বে উভয়প‌ক্ষের সময় সূচি‌তে না মেলায় সফর‌টি পেছা‌নো হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে এর কার্যক্রম শুরু হবে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদের-সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

৬ ঘণ্টা আগে

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: জগলুল পাশার ৭ দিনের রিমান্ড

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে নিক্ষেপের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

৬ ঘণ্টা আগে