সীমান্তে গরু চোরাচালান কমলেও হত্যা থামেনি: আজাদ মজুমদার

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সীমান্তে পশু আনা-নেওয়াকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে অনেক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গরু চোরাচালান বর্তমানে অনেকটাই কমে এলেও সীমান্তে হত্যাকাণ্ড থামেনি। ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশের অনেক মন্ত্রী-এমপিও নিহতদের চোরাচালানি আখ্যা দিয়ে এসব হত্যাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন।

শুক্রবার (৬ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আজাদ মজুমদার জানান, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সীমান্তে অন্তত ছয়জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং হচ্ছে।

তিনি আরও লেখেন, ব্যাংককে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সীমান্ত হত্যাকাণ্ড দিয়েই আলোচনা শুরু করেন। তিনি বলেন, ‘আপনাদের সীমান্তরক্ষীরা যখন আমাদের নাগরিকদের গুলি করেন, তখন সেই গুলি এসে আমার বুকে লাগে।’

আসলে এই গুলি শুধু প্রফেসর ইউনূসের বুকে নয়, বরং বিবেকবান প্রতিটি বাংলাদেশির বুকে লাগে।

তিনি আরও জানান, কোরবানির পশুর পর্যাপ্ত মজুত রয়েছে এবং এর বেচাকেনা চলমান। এটি একটি আশার খবর।

শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘ছোটবেলায় দেখতাম, রুগ্ন ও সাদা ভারতীয় গরুতে বাজার সয়লাব থাকত। কিন্তু গত কয়েক বছর কোরবানির হাটে সেই দৃশ্য অনুপস্থিত।’

আজাদ মজুমদার বলেন, ‘বাংলাদেশ পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হোক, আর পশুকে কেন্দ্র করে বাংলাদেশিদের সঙ্গে পাশবিক আচরণ বন্ধ হোক—এই প্রত্যাশা রাখি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

৬ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

৭ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

৮ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

১০ ঘণ্টা আগে