জমি দখল ও বালু ভরাটের প্রতিবাদে কৃষকদের মানবজোরপূর্বক বন্ধন ও রূপগঞ্জে স্কুল শিক

জোরপূর্বক জমি দখল ও বালু ভরাটের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জ রূপগঞ্জে স্কুল শিক্ষকের উপর অতর্কিত হামলা, নিরীহ কৃষকদের প্রায় ১০ বিঘা জমি জোরপূর্বক জবরদখল এবং বালু ভরাটের প্রতিবাদে স্থানীয় কৃষক ও জমির মালিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৮ এপ্রিল) উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাগবের ও দক্ষিণবাগ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বাগবের ও দক্ষিণবাগ এলাকার প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে দক্ষিণবাগ এলাকার স্কুল শিক্ষক মাওলানা আব্দুল হামিদ অভিযোগ করে জানান, বাগবের ও দক্ষিণবাগ এলাকায় তিনিসহ স্থানীয় কৃষকরা ধানী জমি ও সবজি চাষ করে জীবিকা নির্বাহ করতেন। বেশ কিছুদিন আগে ওই এলাকায় ফরটিস গ্রুপ নামে একটি কোম্পানি বেশ কিছু জমি জমা ক্রয় করে স্থানীয় একটি সত্যের জমি জোরপূর্বক জবরদখল ও বালু ভরাট শুরু করেন। কোম্পানির পক্ষ হয়ে শাহাদাত হোসেন, আদর, সোহাগ, নাজমুল, হেদায়েত, আফজাল হোসেনসহ একদল প্রভাবশালী জমির মালিক ও কৃষকদের ভয় ভীতি প্রদর্শন করে এসব জমিজমা জবরদখল ও বালুভরাট চালিয়ে আসছেন।

কোম্পানির নিয়োজিত সন্ত্রাসীরা মাওলানা আব্দুল হামিদের মালিকানাধীন ৭৮ শতাংশ জমি দখল করে ফেলে। গত শনিবার সকালে দখলের প্রতিবাদ করতে গেলে ওই শিক্ষককে বেধড়ক মারপিট করে সন্ত্রাসীরা। এ ব্যাপারে তিনি রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বাগবের এলাকার বীর মুক্তিযোদ্ধা মারফত আলী অভিযোগ করে জানান, ১৬ বিঘার মধ্যে ৬ বিঘা জমি ফরটিস গ্রুপ বিক্রি করতে বাধ্য করে। এখন আরো ছয় বিঘা জবরদখল করে বালু ভরাট করে ফেলেছে। বাকি ৪ বিঘাও জবরদখল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দক্ষিণবাগ এলাকার গোলাম মুস্তাফা ভূইয়া অভিযোগ করে জানান, ফরটিস গ্রুপ প্রভাব খাটিয়ে তাদের ২১ শতাংশ জমি জবরদখল দখল করে বালু ভরাট করে ফেলেছে। এসব জমিতে ২০ ফুট উঁচু করে দেয়াল নির্মাণ‌ করে বালু ভরাট করায় সবজি চাষ করতে পারছেন না।

একই অভিযোগ বাগবের এলাকার মুজিবুর রহমান ভূঁইয়ার। তিনি অভিযোগ করে বলেন, কোন প্রকার জিজ্ঞাসা না করেই আমার ৬৫ শতাংশ পৈত্রিক জমি ফরটিস গ্রুপ জমি দখলে নিয়েছে। এছাড়াও জয়নাল আবেদীন ভূঁইয়ার ৮০ শতাংশ, শাহাদাত হোসেন ভূঁইয়ার ১১০ শতাংশ, সমির উদ্দিন ভূঁইয়ার ৮১ শতাংশসহ আরো বেশ কয়েক জনের জমি জবরদখলের অভিযোগ উঠেছে।

দক্ষিণবাগ এলাকার পানজত বেগম, জান্নাত ইসলাম ও খোশ আক্তার বেগম অভিযোগ করে বলেন, বালুর নিচে তাদের বাড়ি চাঁপা পড়েছে।‌ ফরটিস গ্রুপের সন্ত্রাসীরা রাস্তা বন্ধ করে দেয়। বৃষ্টি হলে পানির নিচে তলিয়ে যায় ঘরবাড়ি।

এ বিষয়ে ফরটিস গ্রুপের জিএম নাজমুল হাসান বলেন, আমাদের জমিতে আমরা বালু ভরাট করেছি এবং সীমানা প্রাচীর নির্মাণ করেছি। এসব জমিতে আমরা বালু ভরাট করিনি। এখন আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে বালু ভরাট ও সীমানার প্রাচীন নির্মাণ করলে অন্য কারো অসুবিধা হলে তো আমাদের কিছু করার নেই।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, একজন শিক্ষকের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১৩ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

১৩ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

১৪ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১৪ ঘণ্টা আগে