প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বাড়ির মালিক ও একজন শ্রমিক মারা গেছেন। গতকাল রবিবার রাতে উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই বাড়ির মালিক হলেন রিয়াদ হোসেন। অন্যজনের নাম নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যার আগে রাখালিয়া এলাকায় পাটোয়ারী ভিলা নামে একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন একজন শ্রমিক। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে তিনি আটকা পড়েন। পরে বাড়ির মালিক রিয়াদ তাকে উদ্ধার করতে তিনিও নিচে পড়ে যান। এতে দুজনেরই মৃত্যু হয়। পরে রাতে খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ধারণা করছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেপটিক ট্যাংক ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘পে কমিশনের অনেকগুলো দিক আছে তো, আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে। আমরা আবার বসব। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে, তখন আপনাদের সাথে তুলে ধরব।’
৩ ঘণ্টা আগে
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩ ঘণ্টা আগে
সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে ওই নিয়োগপত্র তৈরি করা হয়েছে
৫ ঘণ্টা আগে
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
৫ ঘণ্টা আগে