ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিমিজুড়ে যানজট

প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে প্রায় ২৬ কিলোমিটার অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদ নগর এলাকায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয় যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তি হচ্ছে মানুষের, তবে দ্রুত যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

৮ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১০ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১১ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১২ ঘণ্টা আগে