ইমকাবিডির নতুন সভাপতি ফরিদ, সম্পাদক মন্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি। ফাইল ছবি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমকাবিডি) নতুন সভাপতি হিসেবে ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আঙ্গুর নাহার মন্টি দায়িত্ব নিয়েছেন। গতকাল শনিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে ইমকাবিডির নতুন নির্বাহী পরিষদ কমিটি দায়িত্ব নেয়।

এর আগে গত ১১ মে ঢাকা ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে ইমকাবিডির নতুন কমিটি ঘোষণা করা হয়। ২০১৮ সালে প্রতিষ্ঠিত ইমকাবিডির এটি তৃতীয় কমিটি। ফরিদ হোসেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এবং আঙ্গুর নাহার মন্টি উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের সমন্বয়কারী।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে দিল্লিতে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় আইআইএমসি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটিতে গণমাধ্যম সংক্রান্ত বিষয়— সাংবাদিকতা, রেডিও, টেলিভিশন, বিজ্ঞাপন, জনসংযোগ ও ডিজিটাল মিডিয়ার ওপর ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়। ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৯ সালে বাংলাদেশ থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে আইআইএমসির কোর্সে অংশ নেন প্রধানমন্ত্রীর প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিম। তিনি ইমকাবিডির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং এ বছরের ১০ মার্চ মৃত্যুর আগ পর্যন্ত এ পদে ছিলেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে বৃত্তি নিয়ে ৪৪ জন আইআইএমসিতে কোর্স করেছেন। এই শিক্ষার্থীদের নিয়েই গঠিত হয় ইমকাবিডি।

ইমকাবিডির ১৩ সদস্যের নতুন নির্বাহী পরিষদ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হলেন এম রহমত আলী, সহসভাপতি জাহিদ নেওয়াজ খান, যুগ্ম সম্পাদক গনী আদম, কোষাধ্যক্ষ নাজনীন আখতার, আর্ন্তজাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক রঞ্জন সেন। এ ছাড়া নির্বাহী পরিষদের সদস্য হলেন আজিজুল ইসলাম ভূঁইয়া, নজরুল ইসলাম, দীপংকর বর, মারুফ নাওয়াজ, সৈয়দ মেহেদী মোমিন ও মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৯ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে