দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদরের কাঁউগা হাটখোলা বাজারের রাস্তার পাশে এক চায়ের দোকানে তেলবাহী ট্যাংকলরি ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কাঁউগা হাটখোলা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত নৈশপ্রহরী আজাহার আলী (৬০) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে। অন্যজন রানা (২৫) সদর উপজেলার কাউগা হাটখোলা বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা।
কোতোয়ালি ওসি ফরিদ হোসেন বলেন, ফুলবাড়ি থেকে একটি তেলবাহী ট্যাংকলরি দিনাজপুরে আসার পথে চালক ঘুমন্ত অবস্থায় কাঁউগা বাজারের রাস্তার পাশে একটি চায়ের দোকানের উঠিয়ে দেয়। এতে ওই দোকানের পাশে দাঁড়িয়ে থাকা নৈশপ্রহরী আজাহার আলী ও স্থানীয় রানা লরির চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
ফরিদ হোসেন আরও জানান, নিহতদের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। চালক রাজু খন্দকার (২৯) ও সহকারী সোহাগকে (১৯) আটক করেছে পুলিশ।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়।
১ দিন আগে
উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১ দিন আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
১ দিন আগে
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে