প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণ কাজ ২০২৪ সালের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ শনিবার বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এমন নির্দেশনা দেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জনগণকে সঠিকভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে আমাদেরকে কাজে সৃজনশীলতা, দক্ষতা ও গতিশীলতা আনতে হবে। প্রকল্প সুষ্ঠুভাবে পরিকল্পনা ও পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের অর্থ যাতে জনগণের সেবায় সঠিকভাবে নিয়োজিত হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সড়ক উপদেষ্টা বলেন, আন্দোলনে বিআরটি প্রকল্পের ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলোর মেরামত ও সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে হবে। সবশেষে বিআরটি প্রকল্পের নিরাপত্তার বৃদ্ধির ব্যাপারে প্রয়োজনীয় নিদের্শনা দেন।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এম শামসুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে
৫ ঘণ্টা আগে
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্ক সচিবালয়ের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
১৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে কোথায় কীভাবে স্বাগত ও শুভেচ্ছা জানানো হবে তার কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর দলের চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামে সাংগঠনিক সভার কর্মসূচি রাখা
২০ ঘণ্টা আগে
রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল।
২০ ঘণ্টা আগে