প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগে পৃথক তিন মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার উভয় পক্ষের শুনানি শেষে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তিন হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
পাঁচ আসামি হলেন- ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভুইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার আবু ইউসুফ মো. সিদ্দিক এবং সহকারি কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।
এদিন গ্রেপ্তার পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। এরপর আসামি মামুনকে পাঁচ দিন এবং অপর আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করে তদন্ত সংস্থা পিবিআই।
অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী পরবতী তারিখ পর্যন্ত প্রত্যেকের জামিন মঞ্জুর করেন। বিষয়টি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী বাহারুল ইসলাম।
এর আগে গতকাল বৃহস্পতিবার ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুল রহমানের মেয়ে শাযরেহ হক বাদী হয়ে প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গুলশান থানায় তিনটি পৃথক মামলা করেন। এতে তাদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ আনা হয়।
গুলশান থানার ওসি শেখ শাহানুর রহমান বলেন, জাল দলিল, অবৈধভাবে শেয়ার হস্তান্তর, অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। ১০-১২ জনকে আসামি করা হয়েছে। ট্রান্সকম গ্রুপের পক্ষ থেকে মামলা হওয়ার পর সেটি তদন্তের জন্য পিবিআইতে স্থানান্তর করা হয়। পরে পিবিআই ৫ জনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
৫ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
৭ ঘণ্টা আগে
মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
৮ ঘণ্টা আগে