ট্রমা কাটেনি মাইলস্টোন শিক্ষার্থীদের, চলতি সপ্তাহেও ক্লাস বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর এখনো মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা। এ কারণে চলতি সপ্তাহেও শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৬ জুলাই) সকালে স্কুল ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ঘটনাস্থল এখনো অনেকের কৌতূহলের কেন্দ্রবিন্দু। গেটের ফাঁক দিয়ে সাধারণ মানুষ ভেতরটা দেখার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রবেশে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

দিয়াবাড়ির ইংলিশ শাখার অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম খান জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। শিক্ষার্থীদের ট্রমা এখনো কাটেনি। তাদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে আপাতত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ক্যাম্পাসে তিনজন পেশাদার কাউন্সেলর নিয়োজিত রয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকেরা তাদের সঙ্গে কথা বলছেন।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে ক্লাস শুরু হতে পারে, তবে এখনো নির্দিষ্ট দিন ঠিক করা হয়নি।

শনিবার সকাল থেকেই অনেক শিক্ষার্থী বাবা-মায়ের সঙ্গে ক্যাম্পাসে আসছে। কেউ কাউন্সেলিং নিচ্ছে, কেউ দুর্ঘটনার জায়গা দেখছে। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস খোলা রাখা হয়েছে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ সিদ্দিকী বলেন, সেদিন বিকট শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার মতো লাগছিল। সবাই দৌড়াদৌড়ি করছিল। পরে দেখি স্কুল ভবনের কাছে অনেক শিশুর দেহ পড়ে আছে। আগুনে পুড়ে গেছে অনেকেই। সেই দৃশ্য এখনো চোখের সামনে ভেসে ওঠে। রাতে ঘুমাতে গেলে আতঙ্কে ঘুম ভেঙে যায়। এমন অবস্থায় ক্লাস কিংবা পরীক্ষা দেওয়ার কথা চিন্তাও করতে পারছি না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক

৩ ঘণ্টা আগে

সংসদ ভবনে প্রবেশের চেষ্টা শিক্ষার্থীদের, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ৩ দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

৪ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের সামনে বটতলা গেটে পৌঁছান। শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের সড়ক আটকে অবস্থান নেওয়ায় আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

৪ ঘণ্টা আগে