ইসি সচিব জাপানে, সিইসি যাচ্ছেন কানাডা— চালু হবে এনআইডি সেবা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২: ৩৮

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে আগামী ২৬ আগস্ট কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার উপস্থিতিতেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেখানে বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হবে।

এর আগে চলতি মাসের শেষ সপ্তাহে একই সেবা চালু হবে জাপানেও। নির্বাচন কমিশনের এনআইডি উইং বলছে, এরই মধ্যে জাপানের টোকিও এবং কানাডার টরন্টো ও অটোয়ায় কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন থেকে শুরু করে প্রশিক্ষণের কাজও শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

বর্তমানের আটটি দেশের ১৫টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সিইসি। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া।

নতুন করে কানাডা ও জাপানে এনডিআই সেবা চালু হলে ১০ দেশের প্রবাসী বাংলাদেশিরা মিশন অফিসের মাধ্যমে এ সেবার আওতায় আসবেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এরই মধ্যে জাপানে গেছেন। সফরসূচি অনুযায়ী ১৯ আগস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত টোকিওতে থাকবেন তিনি। সেখানে কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, দূতাবাসের সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণের বিষয়টি পরিদর্শন ও তত্ত্বাবধান করবেন।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ২৬ আগস্ট সিইসি কানাডার উদ্দেশে রওয়ানা দেবেন। ২৮ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় থাকবেন তিনি। তার সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।

এই সফরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন বিষয়ে মতবিনিময় সভা করবেন সিইসি। পরে সেখানে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবার কাজ উদ্বোধন করবেন। সেখানে গত ১০ অগাস্ট থেকে কারিগরি টিম কাজ করছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে জানা যায়, মে মাসের মাঝামাঝি পর্যন্ত সাতটি দেশ থেকে মোট ৪৫ হাজার ১৮৪ জন এনআইডির জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৮ হাজার ৯২৬ জন। তদন্তে বাতিল হয়েছে তিন হাজার ৫৬৩টি আবেদন। বিভিন্ন উপজেলায় ২১ হাজার ৮৮৯টি আবেদনের তদন্ত চলছে।

এ পর্যন্ত প্রবাসে ১১ হাজারেরও বেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।

২০০৭-০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হলে ওই সময়ই প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে এনআইডি দেওয়া ও ভোটার করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। পরে কোভিড-১৯ মহামারির কারণে সে উদ্যোগ বন্ধ হয়ে যায়।

প্রায় চার বছর পর ফের সে কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের জুলাইয়ে। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতন ঘটলে ফের সে কার্যক্রম থমকে যায়। পরে এ এম এম নাসির উদ্দিন কমিশন দায়িত্ব নেওয়ার পর ফের প্রবাসীদের এনআইডি দেওয়ার কাজ শুরু হয়। এবার তাদের ভোটার বানিয়ে জাতীয় নির্বাচনে ভোট প্রয়োগের সুযোগ করে দেওয়ার কাজ চলছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মুক্তিযোদ্ধাদের বেশি খোঁচাবেন না: বিরোধী দলকে স্বাস্থ্যমন্ত্রী

২০০৪ সালে পাকিস্তান সফরের একটি তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে মুক্তিযোদ্ধা এই মন্ত্রী বলেন, সাফমা কনফারেন্সে পাকিস্তানে গিয়েছিলাম। সেখানে এক পাকিস্তানি এমপি আমার মুক্তিযোদ্ধা পরিচয় জেনে জামায়াতে ইসলামীর এমপির সামনেই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল। সেই অপমান আমি ভুলিনি। যখন বেশি বাড়াবাড়ি করা হয়, তখন মনে

৬ ঘণ্টা আগে

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার নেপথ্যে হাটের ইজারা: ডিবি

৬ ঘণ্টা আগে

গণভোট কার্যকর না করলে আমও যাবে, ছালাও যাবে: সংসদে মুজিবুর রহমান

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গণভোটকে জাতীয় সংসদে শপথের আওতায় এনে কার্যকর করা না হলে সাংবিধানিক ও রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, গণভোট বাতিল হলে সংসদ সদস্যদের পদও আইনি ঝুঁকিতে পড়তে পারে—শেষ পর্যন্ত আমও যাবে, ছালাও যাবে।

৭ ঘণ্টা আগে

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানো হয়েছে। আজ বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনাসংক্রান্ত এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

৮ ঘণ্টা আগে