শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন।

টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে লিখিত বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, সম্মানি যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই তাদের কাছ থেকে প্রত্যাশা করি না যে, তারা ভালো কিছু দিতে করতে পারবে। পর্যায়ক্রমিকভাবে তাদের সম্মানি বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব।’

শিক্ষকদের সম্মানি বাড়ানোর প্রয়োজনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘অনেক সময় দেখেছি প্রাইমারি স্কুলের শিক্ষকদের তাড়াতাড়ি করে ক্লাস করে হয়ত আরেকটি সেকেন্ডারি জবে অথবা কৃষি কাজে যেতে হয়। তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মাধ্যমিকের স্কুলের ক্ষেত্রেও আমরা দেখেছি এ রকম ঘটনা ঘটে। এই কাজ যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেজন্য শিক্ষকদের সম্মানি বাড়ানো প্রয়োজন বলে মনে করি।’

চলতি অর্থবছরে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ শিক্ষাখাতে দেওয়ার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য শাম্মী আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদের স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সঙ্গে তাদের স্কুল ব্যাগও দেবো।’

তিনি বলেন, ‘আমি সংসদে সকল সংসদকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় আছে এই ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লক্ষের মতো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাচ্চাকেদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনার ভিতর নিয়ে আসব পর্যায়ক্রমে। সকল সংসদ সদস্যের এলাকাতেই আমরা যাব ইনশাআল্লাহ এবং সকল বাচ্চাদের কাছেই আমরা পৌঁছানোর চেষ্টা করব।’

চীনে কাঁঠাল রপ্তানি প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল এটি অত্যন্ত পপুলার। চাইনিজ মানুষরা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব।’

তিনি বলেন, ‘প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলি, চীন সফরের আগে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছেন, উনাদের ওখানে একটি ফল হয় ডুরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মতো। কথা প্রসঙ্গে উনি আমাকে জানিয়েছেন যে, মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে ওয়ান বিলিয়ন ডলারের ডুরিয়ান এক্সপোর্ট করে। তারা যদি পারে নিশ্চয়ই আমরা পারব এক্সপোর্ট করতে এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

১০ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

১০ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

১২ ঘণ্টা আগে

জামায়াত-এনসিপিকে হারানোর ষড়যন্ত্রে জড়িত ছিল ইন্টেরিমও— অভিযোগ শফিকুরের

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”

১২ ঘণ্টা আগে