ডেস্ক, রাজনীতি ডটকম

ফেসবুকের ডেস্কটপ সংস্করণে প্রবেশ করতে না পেরে বিপাকে পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের হাজারো ব্যবহারকারী।
রোববার বিকেল সাড়ে ৩টার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমটির ওয়েবসাইটে লগইন ও অ্যাকাউন্টে প্রবেশসংক্রান্ত সমস্যা দেখা দেয়।
তবে ফেসবুকের মোবাইল অ্যাপ স্বাভাবিকভাবেই কাজ করছিল বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার কথা জানান। অনেকেই ডেস্কটপ ওয়েবসাইটে অ্যাকাউন্টে ঢুকতে না পারলেও মোবাইল অ্যাপে নির্বিঘ্নে ফেসবুক ব্যবহার করতে পেরেছেন।
অনলাইন সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৪টা পর্যন্ত ফেসবুক ডেস্কটপে প্রবেশসংক্রান্ত সমস্যার বিষয়ে ৩ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন ফোরামেও অসংখ্য ব্যবহারকারী একই সমস্যার কথা জানিয়েছেন।
এখন পর্যন্ত মেটা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। ডেস্কটপ সংস্করণে সমস্যা কী কারণে হয়েছে এবং কখন তা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব
১৫ ঘণ্টা আগে
ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।
১৬ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’
১৬ ঘণ্টা আগে
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
১৮ ঘণ্টা আগে