প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন করে গঠিত অ্যাডহক কমিটি নিয়ে আলোচনা এখন সর্বত্র, এমনকি জাতীয় সংসদেও। মঙ্গলবার তামিম ইকবাল-এর নেতৃত্বে ১১ সদস্যের এই কমিটি গঠনের পর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ প্রসঙ্গে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়। এখানে ‘বাপের দোয়া মায়ের দোয়া’ কমিটি করা হয়নি।”
তিনি আরও জানান, বিসিবিসহ দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠনে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্তের ভিত্তিতেই পূর্ববর্তী কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিষয়টি উত্থাপন করে বলেন, “বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।”
উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন পূর্ববর্তী কমিটি ভেঙে দিয়ে নতুন এই অ্যাডহক কমিটি গঠন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ ৫ এপ্রিল (সকাল ৮টা) পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ; যা এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি উৎসাহব্যাঞ্জক অগ্রগতি বলে মনে করে ঢাকা।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহোদর প্রয়াত আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়েছেন।
৪ ঘণ্টা আগে
চিফ হুইপ জানান, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা চাই নারীরা আরও বেশি করে সংসদে আসুক। এতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হবে।’
৪ ঘণ্টা আগে