প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদন ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে চ্যানেল ওয়ান। বেসরকারি টেলিভিশনটির অভিযোগ, ভুয়া কপিরাইট ক্লেইম এবং পরিকল্পিতভাবে সংঘবদ্ধ রিপোর্টের মাধ্যমে প্রতিবেদনটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাতে চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ‘নীতি-নৈতিকতা ভেঙে সরকারের সাথে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যবসা, তিনটি মন্ত্রণালয়ে ঠিকাদারি’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করা হয়। চ্যানেলটির দাবি, প্রকাশের এক ঘণ্টার মধ্যেই ফেসবুকে ভিডিওটি ‘ব্লকড’ হয়ে যায়।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে চ্যানেল ওয়ান জানায়, প্রতিবেদন প্রকাশের পরপরই ‘আনন্দবার্তা’ ও ‘আলি খান’ নামে দুটি ফেসবুক পেজ ভিডিওটির মালিকানা দাবি করে কপিরাইট ক্লেইম করে। এরপর সারা রাত ‘বট অ্যাকাউন্ট’ ব্যবহার করে চ্যানেলটির বিভিন্ন কনটেন্টে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়।

চ্যানেল ওয়ান কর্তৃপক্ষের দাবি, এর পেছনে একটি ‘বড় ষড়যন্ত্র’ রয়েছে। তাদের ভাষ্য, উদ্দেশ্য ছিল চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া।
চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফ বিজ্ঞপ্তিতে বলেন, প্রতিমন্ত্রী শাহে আলম সংক্রান্ত নতুন কোনো পোস্ট দিলেই ফেসবুকে রিপোর্ট করা হচ্ছে। ভুয়া কপিরাইটের অভিযোগে কয়েকটি খবর, কার্ড, এমনকি পেজের প্রোফাইল ও কভার ছবিতেও স্ট্রাইক দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত ‘প্রতিবেদনটি সাংবাদিকতার সব নিয়ম ও নীতিনৈতিকতা মেনে তৈরি করা হয়েছে। প্রতিবেদনটির বিষয়ে কারও কোনো বক্তব্য থাকলে নিয়মতান্ত্রিক উপায়ে সেটির প্রতিবাদ করার সুযোগ রয়েছে। কিন্তু প্রচলিত পথে না গিয়ে সাইবার আক্রমণ চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।’
চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ তাদের বিজ্ঞপ্তিতে এই কর্মকাণ্ডকে ‘কাপুরুষোচিত আচরণ’ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। এ ছাড়া ফেসবুক পেজে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বগুড়ায় নিজের এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়নের নামকরণ নিয়ে আলোচনায় থাকা প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে চ্যানেল ওয়ানের ওই অনুসন্ধানী প্রতিবেদনে একাধিক অভিযোগ তোলা হয়েছিল। এতে দাবি করা হয়, প্রতিমন্ত্রী দায়িত্বে থাকার পরও তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে সরকারি ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যা আইনবিদদের মতে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের পরিপন্থি।
এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি ও তার পরিবারের সদস্যরা প্রায় ৪০ কোটি টাকার সরকারি কাজ পেয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, প্রতিমন্ত্রীর ছেলে মীর শাখরুল আলম সীমান্তের নামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৩ কোটি ৫৫ লাখ টাকার ছয়টি প্রকল্পের কাজ নেওয়া হয়েছে। ই-জিপির তথ্যের ভিত্তিতে আরও দাবি করা হয়, প্রতিমন্ত্রীর প্রতিষ্ঠানের পাওয়া কাজের প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি ছিল একক দরদাতা।
এ ছাড়া প্রতিবেদনে আরও দাবি করা হয়, স্বার্থের দ্বন্দ্ব এড়ানোর দাবি করলেও সরকারি কাজ পাওয়ার পর প্রতিমন্ত্রী নিজের প্রতিষ্ঠানের শেয়ার স্ত্রীর নামে হস্তান্তর করেন। একই সঙ্গে তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে দীর্ঘদিন ধরে পটাশিয়াম আয়োডাইড সরবরাহের কাজও করে আসছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চলতি অর্থবছরের জন্য একটি ক্রয় পরিকল্পনা করেছে টিসিবি। এ পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার মেট্রিক টন চিনি, ১৪ হাজার মেট্রিক টন ছোলা এ
৩ ঘণ্টা আগে
রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে, গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী, গত মে থেকে জুলাই পর্যন্ত এই তিন মাসেই সারাদেশে ৯৩৪টি খুনের ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ তিন মাসে গড়ে ৩০০র বেশি খুনের ঘটনায় মামলা হয়েছে। সেই হিসেবে দৈনিক খুনের ঘটনা ঘটেছে ১০টিরও বেশি।
৫ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ২৮ জুলাই বিআইএফএফএলের ৮০তম বোর্ড সভায় চাহিদামতো ঋণ ও বিনিয়োগ সুবিধা দিতে অস্বীকৃতি জানালে ফরমানুল ইসলামের ওপর চড়াও হন আসামিরা। একপর্যায়ে তার জামার কলার ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড় মারা হয়। তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে