ইয়াবা-ফেনসিডিলসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফরিদপুরের কোতোয়ালী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

শনিবার (১ জুন) সন্ধ্যায় র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন রাজবাড়ী থেকে মো. আলামিন প্রামাণিক (৩০), মো. কোরবান আলী (৩৭), মো. সোহাগ শেখ (২৮) এবং ফরিদপুর থেকে মিরাজুল ইসলাম (২৪), আবু সাইদ আব্দুল্লাহ (৪৪), মো. খোকন মিয়া (৪২)। অভিযানে তাদের কাছ থেকে ৯ হাজার ৩২০টি ইয়াবা ট্যাবলেট ও ৮৪ বোতল ফেনসিডিল, নগদ ২৬ হাজার ২৩০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বলেন, শুক্রবার (৩১ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী সদর থানাধীন কাফুরা মুন্সিবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামীরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মাদক দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১৭ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

২০ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে