ছায়ানট ভবনেও হামলা-ভাঙচুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার দিবাগত রাতে ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ভবনের বাইরে অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এই ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে মধ্যরাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়েও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও এসব হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ওসমান হাদির মৃত্যুর খবর চাউর হলে বিক্ষুব্ধরা রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন। সেখান থেকে একটি দল কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। আরেকটি দল যায় ধানমন্ডির দিকে।

রাত পৌনে ২টা নাগাদ ধানমন্ডির দিকে যাওয়া দলটি ছায়ানট ভবনে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। তারা ভবনের জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের বের করে দেন। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা রয়েছে। গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাই বিপ্লবে পুলিশসহ সকল হত্যাকাণ্ডেরই আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি

রাজশাহীতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

২ ঘণ্টা আগে

মুক্তিযুদ্ধকে খাটো করে, এমন আলোচনা করা ঠিক হবে না: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান বলেন, ১৯৭২ সালের ২৬ মার্চ শহিদ জিয়ার লেখা ‘একটি জাতির মুক্তি’ প্রবন্ধটি প্রকাশিত হয়। সেসময় মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। তখন একজন মুক্তিযোদ্ধাও এ বইয়ের কোনো বিষয় নিয়ে বিরোধিতা করেন নাই। এতেই প্রমাণ হয় শহীদ জিয়া দেশের মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র।

২ ঘণ্টা আগে

একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে জানে ও শুনে এসেছে যে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়। ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন।

২ ঘণ্টা আগে

জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ দিন বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ এই বৈঠক অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে