বেনজীরকে সহায়তা করা সেই নারী পুলিশসহ ১৪ কর্মকর্তাকে বদলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সিঙ্গাপুর যেতে সহায়তা করা বর্তমানে র‍্যাবে কর্মরত (অতিরিক্ত পুলিশ সুপার) শাহেদা সুলতানাসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ১৪ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

চলতি বছরের ৪ মে রাতে বেনজীর আহমেদ যখন দেশ ছাড়েন তখন ঝামেলা ছাড়াই বিমানবন্দরের ইমিগ্রেশন পার হয়ে যেতে তাকে পুরোপুরি সহযোগিতা করেছেন শাহেদা সুলতানা। তিনি বেনজীরের পরিবারের বেশ আস্থাভাজন। র‍্যাব সদর দফদতরের অপারেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত এ নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মাবুদকে ঢাকা পুলিশ টেলিকম সংস্থায়, টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। আর ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. রাশেদ হাসানকে এসবিতে বদলি করা হয়েছে। গত ২৬ মে তাকে দিনাজপুর বীরগঞ্জ সার্কেলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। এই আদেশে সেটি বাতিল হয়।

এছাড়া র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন, পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মো. সারওয়ার জাহান, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজীবুল হাসান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াচ জিকু, এবিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার এম শাহরিয়ার আব্দুল্লাহ-বিন-ফরিদ ও নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন রেজাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানিকে খাগড়াছড়ি এবিপিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’

৩ ঘণ্টা আগে

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮–১০ ও দ্বিতীয় পর্ব ১৫–১৭ জানুয়ারি

বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। সাদপন্থী মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়, এর আগে জুবায়েরপন্থী শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সরকার।

৪ ঘণ্টা আগে

প্রতিবাদের মুখে ডিআইএতে যোগ দিতে পারলেন না যুগ্ম পরিচালক সালাম আজাদ

তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

৫ ঘণ্টা আগে

ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে

৫ ঘণ্টা আগে
Advertisement