মন্ত্রিসভার শপথে আসছেন না শেহবাজ শরীফও, আসবেন আহসান ইকবাল

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১: ৫৩
শেহবাজ শরীফ (বাঁয়ে) ও আহসান ইকবাল (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নির্বাচিত সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন মন্ত্রিসভার এ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১৩টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে এ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। তার পরিবর্তে দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল প্রতিনিধিত্ব করবেন। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।

শেহবাজ শরীফ অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের আমন্ত্রণে রোববার দুই দিনের সরকারি সফরে ভিয়েনায় গেছেন। তার সঙ্গে রয়েছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন ফেডারেল মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকতে পারবেন না। একই দিনে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার কারণে তার পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা দেশটির প্রতিনিধিত্ব করবেন।

ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসছেন না। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অস্ট্রিয়া সফরের কারণে অনুষ্ঠানে থাকতে পারছেন না।

এ ছাড়া বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। তবে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় আসবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, আমন্ত্রিত দেশের তালিকায় আরও রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

চৈত্রের শেষভাগ থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। আবহওয়ার পূর্বাভাস বলছে, আজও দেশের চার বিভাগে কালবৈশাখী আঘাত হানতে পারে। এ ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।

৪ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসনে প্রথম দিনে ৫২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ১২ মে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সংসদে সংরক্ষিত নারী হিসেবে সংসদ সদস্য হবেন মোট ৫০ জন। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট আসন পাবে ৩৬টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় জোট পাবে ১৩টি আসন। ছয়জন স্বতন্ত্র প্রার্থীর জোটের জন্য বরাদ্দ দেওয়া হবে একটি আসন।

৫ ঘণ্টা আগে

‘ফুয়েল পাস’ অ্যাপ চালু: রেজিস্ট্রেশন ও ব্যবহার করবেন যেভাবে

দেশে জ্বালানি তেলের ব্যবহার নিয়ন্ত্রণ ও ফিলিং স্টেশনে শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে চালু হচ্ছে নতুন ‘ফুয়েল পাস’ ব্যবস্থা। সরকার ইতোমধ্যে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু করেছে। পরীক্ষামূলকভাবে ঢাকার দুটি ফিলিং স্টেশনে কার্যক্রম শুরু হয়েছে। এতে নিবন্ধনকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

১৬ ঘণ্টা আগে

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতে শিশুর অঙ্গহানি: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় ১৬ বছর আগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতের উদ্দেশ্যে সাত বছরের এক শিশুর অঙ্গহানি করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন আসামিকে আমৃত্যু এবং বয়স বিবেচনায় দুজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪।

১৬ ঘণ্টা আগে