যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত দিদারুলকে ‘গার্ড অব অনারে’ শেষ বিদায়

ডেস্ক, রাজনীতি ডটকম
নিউইয়র্কে গার্ড অব অনারের মাধ্যমে শেষ বিদায় জানানো হয়েছে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলামকে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ‘গার্ড অব অনারে’র মাধ্যমে শেষ বিদায় জানিয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসন ও জনতা। এ সময় দিদারুলের বীরত্বগাঁথা স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিউইয়র্কে আয়োজন করা হয়েছিল দিদারুলকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা। সেখানেই শ্রদ্ধা আর সম্মানের সঙ্গে জাতীয় বীরের মর্যাদায় অন্তিম যাত্রা হয় দিদারুলের।

ঝড়-বৃষ্টির পাশাপাশি বন্যার সতর্কতাও চলছিল নিউইয়র্কে। সবকিছু উপেক্ষা করেই বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় উপস্থিত হন প্রায় ২০ হাজার মানুষ। এর মধ্যে নিউইয়র্ক পুলিশ বিভাগের সদস্যই উপস্থিত ছিলেন প্রায় পাঁচ হাজার। দিদারুলের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা ছিল তাদের সবার কণ্ঠে।

দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ছিলেন নিউইয়র্কের গভর্নর, সিটি মেয়র, পুলিশ কমিশনার, আইন প্রণেতাসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা। তাদের বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম।

জানাজা শেষে দিদারুলের মরদেহ দাফনের উদ্দেশে নেওয়া হলে রাস্তার ধারে হাজার হাজার পুলিশ সদস্য তাকে শেষবারের মতো স্যালুট জানান। আকাশ পথেও হেলিকপ্টারে দেওয়া হয় গার্ড অব অনার।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে দিদারুলের স্ত্রী, সন্তান ও পরিবার পেনশন থেকে শুরু করে সব ধরনের সুবিধা পাবে।

এর আগে গত সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটানে পার্ক অ্যাভিনিউয়ে বন্দুক হামলার ঘটনা ঘটে। একটি বহুতল ভবনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হন দিদারুল ইসলামসহ চারজন। হামলার পর আত্মহত্যা করে বন্দুকধারী নিজেও।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও দাবি করেন তারা।

৩ ঘণ্টা আগে

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

৫ ঘণ্টা আগে

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫ ঘণ্টা আগে