দেশে ফিরলে শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৪: ১৪

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে তাঁর বিচারপ্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

জাহেদ উর রহমান বলেন, ‘‘আমরা শুরু থেকেই বলে আসছি, আমরা তাঁর জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই।’’

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান।

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে উপদেষ্টা বলেন, ‘‘তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। তিনি আসবেন, তাঁকে যদি আমরা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আনতে পারি, আমরা সেই চেষ্টা করছি।’’

বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের বিষয়ে তিনি বলেন, সবকিছু স্বচ্ছ বিচারের মাধ্যমে সম্পন্ন হবে। আদালতে শেখ হাসিনা নিজের পক্ষে প্রমাণ উপস্থাপনের সুযোগ পাবেন। আদালত যদি তাঁকে অপরাধী না মনে করেন বা ভিন্ন কোনো সাজা দেন, সেটিও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জনগণ যে সিদ্ধান্ত দেখতে চায়, তা আদালতের প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ

বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি।

১১ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীসহ সকল শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই ছয় মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নতি করতে পেরেছি, তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে।

১১ ঘণ্টা আগে

কিংবদন্তি শিল্পী ডলি পার্টন মারা গেছেন

টেনেসির পাহাড়ি অঞ্চলের এক দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে এসে নিজের গায়কী, অসাধারণ গান রচনা ও অনন্য ব্যক্তিত্বের জোরে তিনি বিশ্বসংগীতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমেরিকান সংগীতের ইতিহাসে ডলি পার্টন ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব, যার জনপ্রিয়তা প্রজন্ম, ভৌগোলিক

১৩ ঘণ্টা আগে

ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

১৪ ঘণ্টা আগে