বন্যাকবলিত এলাকা পরিদর্শন-ত্রাণ বিতরণ করলেন আইজিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফেনী ও কুমিল্লা জেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পুলিশ প্রধান (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতাও প্রত্যক্ষ করেন।

রোববার (২৫ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

আইজিপি প্রথমে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ এবং পরে কুমিল্লা জেলা স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেওয়ার পরপরই পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে তাদের বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করছে।

তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণ করছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি বন্যাদুর্গত জেলাসমূহে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

পুলিশ প্রধান বলেন, বন্যাদুর্গত এলাকায় পুলিশের মেডিকেল টিম নিয়োজিত রয়েছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ স্পিডবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বানভাসি মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনেও বাংলাদেশ পুলিশ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

১১ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

১২ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৩ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১৩ ঘণ্টা আগে