হাসিনা পরিবার: ১২৪ ব্যাংক হিসাবের কার কত টাকা অবরুদ্ধ হলো

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ২৩: ১২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এসব হিসাব জব্দের আদেশ দেন। এসব অ্যাকাউন্টের ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবে। এ ছাড়া আওয়ামী লীগ, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবেও বড় অংকের অর্থ রয়েছে।

শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ববির বাবা শফিক আহমেদ সিদ্দিক, তার ভাই তারেক আহমেদি সিদ্দিক, তারেক সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের ব্যাংক হিসাবও এই তালিকায় রয়েছে।

দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের করা ব্যাংক হিসাব জব্দের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের অস্থাবর সম্পত্তি ‘হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন’ বলে অনুসন্ধানে জানা গেছে। যে কারণে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে মনে করছে দুদক।

কার কত অবরুদ্ধ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ৩২টি অ্যাকাউন্টে ৪৭৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ২৬৪ টাকা

সিআরআইয়ের নামে ১৬টি হিসাবে ৫৫ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ১৩৬ টাকা

আওয়ামী লীগের নামে আটটি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ১৩১ টাকা

সূচনা ফাউন্ডেশনের নামে নয়টি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ১১৫ টাকা

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১৯ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৩৪৪ টাকা

সায়মা ওয়াজেদের নামে পাঁচটি হিসাবে ২ কোটি ৭৬ লাখ ৫ হাজার ৮৫৪ টাকা

শেখ হাসিনা ও রেহানার চারটি যৌথ হিসাবে ২ কোটি ৭২ লাখ ১৪ হাজার ৮৬২ টাকা

শেখ হাসিনার নামে ১২টি ব্যাংক হিসাবে ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা

রাদওয়ান মুজিবের নামে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯১৪ টাকা

সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ১৭ লাখ ১৫ হাজার ২৭১ টাকা

শেখ রেহানার নামে দুটি ব্যাংক হিসাবে ৮১ লাখ ৫ হাজার ৮৩৪ টাকা

আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের নামে পাঁচ অ্যাকাউন্টে ৫৬ লাখ ৭ হাজার ৭৪৩ কোটি টাকা

এ ছাড়া সাবেক খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যাংক হিসাবে ১২ লাখ ৩০ হাজার ১৫৭ টাকা, শফিক আহমেদ সিদ্দিকের ব্যাংক হিসাবে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ টাকাও অবরুদ্ধ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।

২ ঘণ্টা আগে

দাবি না মানলে ২৩ আগস্ট থেকে সিএনজি পাম্প বন্ধ: মালিক সমিতি

সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়া বন

২ ঘণ্টা আগে

আলিম পরীক্ষায় নকল সরবরাহ: শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পাঁচজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ ওঠে শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা

৩ ঘণ্টা আগে

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই রয়েছে।

৫ ঘণ্টা আগে