‘ধাক্কা মেরে’ সড়ক থেকে শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা পদযাত্রা করতে চাইলে বাধা দেয় পুলিশ। যার কারণে শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়ে। এতে করে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। তবে এর কিছুক্ষণ পরেই শিক্ষকদের সড়ক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এর ফলে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর ওই এলাকার সড়কে যান চলাচল শুরু হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার কদম ফোয়ারা মোড়ের কাছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টা থেকেই পুলিশ শিক্ষকদের সড়ক ছাড়ার জন্য বারবার অনুরোধ করছিল। পুলিশ তাদের বলেছিল— “আপনারা কিছু প্রতিনিধি হয়ে আমাদের সঙ্গে আসুন, আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে আপনারা স্মারকলিপি পৌঁছে দেব।”

কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এতে রাজি হননি। এর পর সড়কে যানজট তীব্র হতে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ তাদের ধাক্কা দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। তবে, এ সময় পুলিশকে কোনো ধরনের লাঠিচার্জ করতে দেখা যায়নি। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই রয়েছে।

৪ ঘণ্টা আগে

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদে

৭ ঘণ্টা আগে

বৈরী আবহাওয়া কাটিয়ে আজ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু

রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৯টি সাধারণ বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা চলছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। এছাড়া মাদ্রাসা বোর্ডে আলিম এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।

৯ ঘণ্টা আগে

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব

১০ ঘণ্টা আগে