প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
রমনা থানার উপপরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে মঙ্গলবারই (১১ মার্চ) রমনা থানায় এই মামলা করেছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বুধবার (১২ মার্চ) মামলার তথ্য নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন— অংঅং মারম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাহিনা, জবি ছাত্র ইউনিয়নের নেতা আদ্রিতা রায় ও ছাত্র ফেডারেশনের নেতা আরমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আল-আমিন রহমান, বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড, ছাত্র ফেডারেশনের হাসান শিকদার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সীমা আক্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈন আহাম্মেদ এবং গণত্রান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মদ চৌধুরী।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তার করা হবে। বাকি অজ্ঞাত যারা, তাদেরও শনাক্ত করতে কাজ চলছে।
মামলার এজাহার থেকে জানা যায়, পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এ ছাড়া বেআইনি সমাবেশের অংশ হওয়া, দাঙ্গার চেষ্টা, সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত প্রয়োগের অপরাধের অভিযোগও করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণবিরোধী পদযাত্রা শুরু হয়। পদযাত্রা থেকে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল।
পদযাত্রাটি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে সেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। মিছিলটি ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।
বিক্ষোভকারীদের দাবি, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে আক্রমণ চালিয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, তারা সংযত আচরণ করেছে। আন্দোলনকারীরাই পুলিশের ওপর হামলে পড়েছে।

আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
ধানের নতুন এ ছয়টি জাতের মধ্যে একটি ভিটামিন-ই ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, একটি লবণাক্ততা সহনশীল, একটি ব্লাস্ট রোগ প্রতিরোধী, একটি হাওরাঞ্চলের উপযোগী ও ঠান্ডা সহনশীল এবং দুটি লজিং টলারেন্ট বা ঢলে পড়া প্রতিরোধী হাইব্রিড জাত।
৩ ঘণ্টা আগে
এফসিডিও’র ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ এবং ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে বলে
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়; যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। এরপর রাত ২টা ৫০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রা এবং ভোর ৩টা ৩১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন অনুভূত হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত আরও ৫-৬টি ছোট আকারের আফটারশক রেকর্ড করা হয়েছ
৪ ঘণ্টা আগে