সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর তাদের ৬০ দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
এদিন মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
ওই আবেদনে বলা হয়, জান্নাত আরা হেনরী, তার পোষ্যরা জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্থ, স্থাবর, অস্থাবর সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে পাওয়া তথ্যাদি এবং সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোনও মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। এজন্য তাদের বিদেশ গমন রোধ করা আবশ্যক।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত।
২ ঘণ্টা আগে
অধ্যক্ষকে না জানিয়ে কলেজের বাইরে গভর্নিং বডির সভা ডেকে তাকে একমাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এখন অধ্যক্ষকে স্থায়ীভাবে অপসারণের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া ডিআইএর তদন্ত প্রতিবেদন এবং এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষককে সুরক্ষার অভিযোগ ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন
৩ ঘণ্টা আগে
ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অপারেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) উগোচি ড্যানিয়েলসের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
৩ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
৪ ঘণ্টা আগে