ঢাকায় এশিয়া প্যাসিফিক বধির দাবা আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রথম এশিয়া প্যাসিফিক একক বধির দাবা প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে। রাজধানীর বিজয়নগরে হোটেল-৭১ এ আজ বুধবার শুরু হয় এই প্রতিযোগিতা।

বাংলাদেশ বধির দাবা ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতা চলবে ২৪ হতে ২৯ এপ্রিল পর্যন্ত।

প্রতিযোগিতায় ভারত, ইন্দোনেশিয়া ,মোঙ্গোলিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান  ও স্বাগতিক বাংলাদেশের মোট ৩৯ জন বধির দাবারু অংশগ্রহণ করছেন। দুপুরে  এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান।

আয়োজক কমিটির চেয়ারম্যান মো. খায়রুল বশারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ফ্রান্সের অধিবাসী ক্রীড়া সংগঠক খবির উদ্দিন ও ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান।

প্রতিমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধী সমাজের কল্যাণ ও সুরক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, সরকারের প্রতিবন্ধী ভাতা তাদের পারিবারিক ও সামাজিক অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিবন্ধীদের সুস্থ ক্রীড়া চর্চার জন্য দেশে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ চলছে। তিনি প্রতিবন্ধীদের সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানান।

পরে প্রতিমন্ত্রী প্রতিকী দাবা খেলে এ আন্তর্জাতিক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১১ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৪ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৬ ঘণ্টা আগে

সরকারের বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্তে শ্রমিক নেতাদের আস্থা

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।

১৭ ঘণ্টা আগে