প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজকের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রসংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয় কমিশনের।
বৈঠকে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেখানে তিনি বলেন, চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে রাষ্ট্র সংস্কার সনদ।
আলোচনার শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ছয়টি কমিশনের সুপারিশের সারসংক্ষেপের আলোকে যে প্রাথমিক ঐকমত্য হয়েছে, তাতে ১৩টি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রেখেও মতৈক্যে পৌঁছানো গেছে। বাকি অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি আজকের আলোচনায় করা হবে বলে আশা করছি।
তিনি বলেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে, প্রতিক্রিয়া ও সংশোধনী পাওয়া যাচ্ছে, তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত খসড়া তৈরি করবে এবং তা দলগুলোর কাছে পাঠানো হবে।
সেই খসড়ায় দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে সনদের একটি সম্মিলিত রূপ পাবে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি পাটকলগুলোও পর্যায়ক্রমে বেসরকারি ব্যবস্থাপনায় ইজারার মাধ্যমে চালুর প্রক্রিয়া অব্যাহত থাকবে।
২ ঘণ্টা আগে
গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে এই সাধারণ নির্বাচন এবং সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। এর একদিন পর ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করা হয়েছিল।
২ ঘণ্টা আগে
আজ মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত হওয়ায় ঈদের আগে কার্যত ছুটি হবে চার দিন। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন।
৪ ঘণ্টা আগে