গণভোটে যারা ‘না’ বলবে, তাদের ঠিকানা বাংলাদেশে হবে না: সাদিক কায়েম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯: ০৮
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। ফাইল ছবি

রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই সনদের সংবিধান সংস্কারবিষয়ক প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আয়োজিত গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ব্যালটে সিল মারতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

যারা এই গণভোটে ‘না’ ভোটের পক্ষে থাকবে, তাদের ফ্যাসিস্টের দোসর বলে আখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, গণভোটকে যারা ‘না’ বলবে, তাদের ঠিকানা এই বাংলাদেশে হবে না।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী সংসদ নির্বাচন স্থগিত হওয়া নিয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আবু সাদিক কায়েম বলেন, “যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে, তারা ফ্যাসিস্ট— যারা বাংলাদেশকে আবার সেই পেছনের কায়দায় নিয়ে যেতে চায়, আবার সেই পিলখানা ট্র্যাজেডি ঘটাতে চায়। বাংলাদেশে আবার সেই শাপলা চত্বরের মতো ম্যাসাকার করতে চায়, আলেম-ওলামাদের ওপর হত্যাকাণ্ড চালাতে চায়। আবার সেই আয়না ঘর তৈরির মাধ্যমে দেশের মানুষকে গুম-খুন করতে চায়, ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।”

“সুতরাং ‘না’-এর পক্ষে যারা ক্যাম্পেইন করবে, বাংলাদেশের নাগরিকরা তাদের লাল কার্ড দেখাবে। যারা ‘না’ বলবে, তাদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। তারা বাংলাদেশে সেই ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে চায়,”— বলেন সাদিক কায়েম।

রাষ্ট্র সংস্কার করার জন্য গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’তে সিল মারতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। ফ্যাসিবাদবিরোধী আমরা যারা আছি, আমরা সবাই আশা করছি— ঐক্যবদ্ধভাবে এই ক্যাম্পেইন করে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা সবাই পরস্পর পরস্পরকে সহযোগিতা করব।

শাবিপ্রবি ও বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসির সঙ্গে আলাপের বরাত দিয়ে ডাকসু ভিপি বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে, তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সঠিক সময়ে যেন নির্বাচন হয় সে জন্য তারা ভিসিকে বলেছেন এবং প্রার্থীদের বলেছেন, তারা আবেদন করলে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করবে।’

এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনো ধরনের প্রভাবমুক্ত রাখার জন্য দেশের ধরনের সংগঠনকে নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে ডাকসু ভিপি সাদিক কায়েমের হস্তক্ষেপে শাবিপ্রবি ও বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনে ইসি সায় দিয়েছে বলে জানা গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে

৫ ঘণ্টা আগে

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ান’— অর্থমন্ত্রীর প্রতি জয়নুল আবেদীন ফারুক

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

৬ ঘণ্টা আগে

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

৭ ঘণ্টা আগে