বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে আজ বিকাল ৫টায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই দেশ ও জাতির উন্নতির জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে অতিথি ও দর্শকদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শামীম আল মামুন। আলোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক, সাবেক বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

তিনি তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ও কাজী নজরুল দুজনই ইউরোপিও রেনেসাঁর অনুসারী, দুজনেরই প্রকৃত ধর্ম মানবধর্ম।

তিনি আরও বলেন, যেকোনো জাতীয় ঐকের জন্য এই দুজনের সৃষ্টিকে মান্য করা জরুরি।

সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন ফারজানা আক্তার পপি ও সুম্মিতা দেবনাথ সূচি। নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব এর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন ধৃতি নর্তনালয়ের শিল্পীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম আলমগীর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ। এটি ছিল ব্যাপক ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড সুপিরিয়র রেসপনসেবলিটি রয়েছে। একদম পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। কারণ যখন ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা প্রতিবাদ করছিলেন, ঠিক তখনই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই সংগঠন

১৭ ঘণ্টা আগে

মৌসুমি বায়ু সক্রিয়, দেশজুড়ে আরও ৫ দিন টানা বৃষ্টির আভাস

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব

১৭ ঘণ্টা আগে

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

১৮ ঘণ্টা আগে

বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’

১৮ ঘণ্টা আগে