ড. ইউনূস-নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে অধ্যাপক ইউনূসও নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। রোববার (৮ জুন) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

৪ জুন নরেন্দ্র মোদির পাঠানো বার্তায় ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই পবিত্র উৎসব আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যাবশ্যক।’

ওই চিঠিতে মোদি অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

প্রধানমন্ত্রী মোদির এই বার্তার জবাবে ৬ জুন এক চিঠিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘এই বার্তা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন। ঈদুল আজহা আত্মোপলব্ধি, ত্যাগ ও ঐক্যের অনুপ্রেরণা নিয়ে আসে। যা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে একযোগে কাজ করতে উদ্বুদ্ধ করে।’

ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের মাঝে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

৫ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৯ ঘণ্টা আগে

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।

২০ ঘণ্টা আগে