৩৪০৭টি মনোনয়নপত্রের বিপরীতে জমা ২৫৮২, প্রার্থীর ভিড় ঢাকা-কুমিল্লায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে সারা দেশে মনোনয়নপত্র দাখিল হয়েছে দুই হাজার ৫৮২টি। তবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল তিন হাজার ৪০৭টি। সে হিসাবে ৮২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি। সব মিলিয়ে প্রতি আসনের বিপরীতে সারা দেশে গড়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ দশমিক ৬ জন করে।

এদিকে প্রার্থীর ভিড় সবচেয়ে বেশি ঢাকা ও কুমিল্লা অঞ্চলে। উভয় অঞ্চলেই প্রতি আসনের বিপরীতে ১০ জনের বেশি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে প্রার্থীর ভিড় সবচেয়ে কম রাজশাহী অঞ্চলে, কেবল এ অঞ্চলেই প্রতি আসনের বিপরীতে ৭ জনেরও কম প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ দিন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ইসি সচিব জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ছে না।

মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে কিছু প্রার্থী বাদ পড়তে পারেন। আবার একই আসনে একই রাজনৈতিক দলের বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসন সমঝোতা বা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও কিছু প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন। ফলে নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা আরও কমে আসবে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি সংসদীয় আসনের বিপরীতে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলে ২৩টি সংসদীয় আসনের বিপরীতে ১৯৪টি ও কুমিল্লা অঞ্চলে ৩৫টি সংসদীয় আসনের বিপরীতে ৩৬৫টি মনোনয়নপত্র জমা হয়েছে।

অন্যদিকে রাজশাহী অঞ্চলে ৩৯টি সংসদীয় আসনের বিপরীতে ২৬০টি, খুলনা অঞ্চলে ৩৬টি সংসদীয় আসনের বিপরীতে ২৭৬টি, বরিশাল অঞ্চলে ২১টি সংসদীয় আসনের বিপরীতে ১৬৬টি, ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি সংসদীয় আসনের বিপরীতে ৩১১টি, সিলেট অঞ্চলে ১৯টি সংসদীয় আসনের বিপরীতে ১৪৬টি ও রংপুর অঞ্চলে ৩৩টি সংসদীয় আসনের বিপরীতে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

নির্বাচন কমিশনের এ হিসাব বলছে, প্রতি আসনের বিপরীতে সর্বোচ্চ ১০ দশমিক ৮২ জন করে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা অঞ্চলে। এ হার দ্বিতীয় সর্বোচ্চ কুমিল্লা অঞ্চলে— ১০ দশমিক ৪২ জন, তৃতীয় সর্বোচ্চ ফরিদপুর অঞ্চলে ৯ দশমিক ৪৬ জন।

এ ছাড়া চট্টগ্রাম , রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে প্রতি আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন যথাক্রমে ৮ দশমিক ৪৩ জন, ৮ দশমিক ৪২ জন ও ৮ দশমিক ১৮ জন।

অন্যদিকে বরিশাল অঞ্চলে প্রতি আসনের বিপরীতে ৭ দশমিক ৯০ জন, সিলেট অঞ্চলে ৭ দশমিক ৬৮ জন ও খুলনা অঞ্চলে ৭ দশমিক ৬৬ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতি আসনের বিপরীতে সবচেয়ে কম প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহী অঞ্চলে— ৬ দশমিক ৬৬ জন।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে আগামী রোববার (২০২৬ সালের ৪ জানুয়ারি) পর্যন্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্যারিফ কমিশনের সচিব হলেন নাসির-উদ-দৌলা

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে পদোন্নতি দিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

১৫ ঘণ্টা আগে

জনপ্রশাসনের নতুন সচিব আনোয়ার হোসেন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৫ ঘণ্টা আগে

বাণিজ্য সচিব হলেন আতাউর রহমান খান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. আতাউর রহমান খান বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে

১৫ ঘণ্টা আগে

বেতারের ড্রেসকোডে টিপ ও ওড়না 'বিতর্ক', তোপের মুখে পিছু হটল কর্তৃপক্ষ

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের সই করা নতুন আদেশে জানানো হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত পূর্বের অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।

১৬ ঘণ্টা আগে