সার্ককে ফের সক্রিয় করার তাগিদ দিল বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
মালদ্বীপের মালেতে দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক আন্তঃসরকার বিশেষজ্ঞ দলের দ্বিতীয় বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদল। বৈঠকে সার্কের কার্যক্রম পুনরায় সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ। —ছবি: সংগৃহীত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ককে ফের সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে আয়োজিত ‘দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক আন্তঃসরকার বিশেষজ্ঞ দল’-এর দ্বিতীয় বৈঠকে এই আহ্বান জানানো হয়।

‘এসডিআর ২০২৫: একটি স্থিতিস্থাপক সার্কের জন্য একত্রে ভবিষ্যৎ গঠন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই বৈঠকে সদস্য দেশগুলো আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, অভিন্ন সংকট মোকাবিলা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিত রূপকল্প তুলে ধরে।

বৈঠকে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিদলগুলো সার্কের উন্নয়নের জন্য তাদের নিজ নিজ জাতীয় দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরে।

অভিন্ন দুর্বলতা মোকাবিলা, সম্মিলিত স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অঞ্চলজুড়ে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে উৎসাহিত করাই এর লক্ষ্য।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে