প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে জনরোষের শিকার হওয়া পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন ধরনের তিন হাজার ৮৮০টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র ৩৮৮০টি, দুই লাখ ৮৬ হাজার ৩৫৩ রাউন্ড গোলাবারুদ ও গুলি, ২২ হাজার ২০১টি টিয়ারগ্যাস সেল এবং দুই হাজার ১৩৯ সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এদিকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে লুটকৃত অস্ত্র এবং গোলাবারুদ নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য পুলিশ সদর দফতরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় যার কাছে পাওয়া যাবে তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। স্বৈরাচারী সরকারের অন্যতম সহযোগী হিসেবে জনরোধ পতিত হয় পুলিশের ওপর। এতে বাহিনীটি ব্যাপক তোপের মুখে পড়ে এবং বেশির ভাগ থানা পুলিশ শূন্য হয়ে যায়। এ সময় জনতা থানায় থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় অস্ত্রও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৩ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার
৩ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
৩ ঘণ্টা আগে