দিল্লি হয়ে আজ ঢাকায় আসছেন লু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৫২
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে।

এই সফরে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বহুল আলোচিত কূটনীতিক ডোনাল্ড লু। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরবর্তী বংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের পথ ও কর্মপন্থা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।

এদিকে ডোনাল্ড লু ঢাকা সফরের আগে দিল্লি হয়ে আসায় আলোচনা নতুন দিক যুক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, লু’র ভারত সফরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তথা বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসবে। কারণ ইতোমধ্যে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে বাংলাদেশ বিষয়ে কথা বলেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম সফর। অবশ্য ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র এই সরকারকে সহযোগিতার বার্তা পাঠিয়েছে। এই সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

৫ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৭ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

৮ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৯ ঘণ্টা আগে