ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, সমসংখ্যক টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। আজ মঙ্গলবার সময়সূচি ঘোষণা করেছে বিসিবি।
১৩ আগস্ট ভারতীয় দল বাংলাদেশে পা রাখবে। ১৭ আগস্ট প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ২০ আগস্ট। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।
এরপর চট্টগ্রামে ২৬ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ খেলেই দুই দল ফিরে আসবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ দুটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ দুটি মাঠে গড়াবে ২৯ এবং ৩১ আগস্ট।
এক বিবৃতিতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সিরিজটি নিয়ে বলেছেন, ‘এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলোর মধ্যে একটি হওয়ার প্রতিশ্রুতি দেয়। ভারত সকল সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে একটি মানদণ্ড স্থাপন করেছে এবং উভয় দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতাটি উপভোগ করবেন।’
তিনি আরও যোগ করেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে এবং আমি নিশ্চিত যে এটি আরেকটি কঠিন এবং বিনোদনমূলক সিরিজ হবে।’

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
১৩ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
১৪ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
১৫ ঘণ্টা আগে