বগুড়ায় বিস্ফোরণ : এক নারীকে খুঁজছে পুলিশ

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরে মালতিনগরের একটি বাড়িতে বিস্ফোরণের পর থেকে এক নারীকে খুঁজছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো হদিস পায়নি। ওই নারীর নাম রেজিয়া বেগম। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও রেজিয়ার স্বজনেরা জানিয়েছেন, রেজিয়া দীর্ঘদিন ধরে ওই বাড়িতে পটকা তৈরি করে বাজারজাত করতেন। বাড়ির মালিক মূলত তার ছেলে রেজাউল করিম। কিন্তু ওই বাড়িতে থাকেন রেজাউলের মা রেজিয়া ও তার ছোট ভাই রাশেদুল ইসলাম। রেজিয়া বেগম যে ঘরে থাকতেন সে ঘরেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সময় বাড়িতে রেজাউলের স্ত্রী রেবেকা, তার মেয়ে সুমাইয়া আক্তার, ভাতিজি জিম ও প্রতিবেশী তাসনিম বুশরা অবস্থান করছিলেন। তারা গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা যায়, বিস্ফোরণে বসতবাড়ির টিনের ছাউনি উড়ে গেছে। ধসে গেছে বাড়ির সামনের দুটি ঘরের ইটের দেয়াল। বাড়িতে তিনটি গ্যাস সিলিন্ডার থাকলেও তা বিস্ফোরণ হয়নি। তবে ওই বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। কিন্তু বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার পরপরই রেজাউলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু তার মা রেজিয়াকে এখনো পাওয়া যায়নি। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে কথা বলার সময় কেউ নাম প্রকাশ করতে চাননি।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, বিস্ফোরণের পর রেজাউলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন। এরপর জানা যাবে মামলায় কারা আসামি হচ্ছেন। তবে রেজাউলের মাকে খুঁজছে পুলিশ। তার সন্ধান এখনো পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১২ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

১৩ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

১৩ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১৩ ঘণ্টা আগে