বাইরের বিশেষজ্ঞের নয়, অঞ্চলভিত্তিক কৃষি গবেষকদের উপর নির্ভর করতে চাই : কৃষি সচিব

রাজশাহী ব্যুরো

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, “আমরা বাইরের বিশেষজ্ঞদের উপর নির্ভর করতে চাই না, বরং আমাদের অঞ্চলের কৃষি গবেষক ও কর্মকর্তাদের উপর নির্ভর করতে চাই। তারা সঠিক সিদ্ধান্ত নেবেন, কোন অঞ্চলে কী ধরনের ফসল উৎপাদন সম্ভব।”

শনিবার সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত ‘ট্রান্সফর্মিং বাংলাদেশ এগ্রিকালচার: আউটলুক-২০৫০’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষি সচিব বলেন, “কৃষি কর্মকর্তারা কৃষকদের জানিয়ে দেবেন, কোন অঞ্চলে কীভাবে ও কী ধরনের ফসল উৎপাদন করা যাবে। যদি সারা দেশে আলুর উৎপাদন বেশি হয়, তবে কৃষকরা লাভবান হবে না। সেক্ষেত্রে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করলে কৃষকরা লাভবান হতে পারে—এটি তাদের বুঝিয়ে বলতে হবে। আর পেঁয়াজ চাষে আগ্রহী কৃষকদের জন্য প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয় ২৫ বছরের একটি লক্ষ্যমাত্রা তৈরি করতে যাচ্ছে। “আমরা অধিদপ্তরগুলোর সঙ্গে বসে, অংশীজনদের মতামত ও সুপারিশ গ্রহণ করে চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করব এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে যাব।”

নতুন সরকারের সময়ে অনেক প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে কৃষি সচিব বলেন, “আমাদের এমন সিদ্ধান্ত নিতে হবে যা দীর্ঘমেয়াদি হবে। পরবর্তী সরকারের পরিবর্তনে সে সিদ্ধান্ত যেন বাধাগ্রস্ত না হয়।” তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দিকে গুরুত্ব দিতে আহ্বান জানান।

কৃষি সচিব বলেন, “আমরা দেশের মানুষের এবং জীবজন্তুর নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে চাই। এজন্য যখন যে আধুনিক প্রযুক্তি আসবে, আমরা তা ব্যবহারে এগিয়ে যাব। কৃষি বিষয়ক অনেক অ্যাপ ইতোমধ্যে তৈরি হয়েছে, আমরা সেগুলো সমন্বিত করে একটি নতুন অ্যাপ তৈরি করতে চাই। এই অ্যাপটির নাম হবে ‘খামারি অ্যাপ’, যার মাধ্যমে প্রায় ৯০টি সেবা প্রদান করা যাবে।”

এসময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের দেশ ও কৃষির স্বার্থে নির্ভয়ে নিজেদের মতামত পেশ করতে অনুরোধ জানান।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এবং জেলা প্রশাসক আফিয়া আখতার। কর্মশালায় রাজশাহী ও বগুড়া অঞ্চলের বিভিন্ন কৃষি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা মোকাবেলায় চট্টগ্রামে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

দুর্গত এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১০ জুলাই) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৪ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৬ ঘণ্টা আগে

তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অগ্রগতিই লক্ষ্য: প্রধানমন্ত্রী

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান

১৬ ঘণ্টা আগে

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

১৭ ঘণ্টা আগে