শিক্ষা উপবৃত্তি টাকা দেয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৮

রাজশাহী ব্যুরো

শিক্ষা উপবৃত্তি টাকা দেয়ার নামে বিভিন্ন ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে মূলহোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫, ৪, ৮, ১০, ১১ ও ১৪ এর যৌথ অভিযানে ঢাকা, জামালপুর, রাজশাহী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-৫ এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৫ জানায়, গত ২৪ মার্চ সকালে নগরীর শালবাগান এলাকায় এক ব্যক্তির (বাদী) ব্যক্তিগত মোবাইল নাম্বারে অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠানের একাউন্টেট শাখায় কর্মরত মো. মিজানুর রহমান বলে পরিচয় দিয়ে তার মেয়ের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ায় শিক্ষা উপবৃত্তির ২২ হাজার ৫০০ টাকা এসেছে বলে জানায়। এই টাকা বাদীর একাউন্টে চলে যাবে মর্মে একটি ব্যাংকের এটিএম কার্ডের ষোল ডিজিটের নাম্বার দিতে বললে তিনি তার ষোল ডিজিটের নাম্বার প্রদান করলে একটি ওটিপি যাবে বলে জানায়। পরবতীতে বাদী মোবাইল মেসেজ অপশনে দেখতে পায় একাউন্ট থেকে চারবারে ১ লাখ ৫০ হাজার ৫০০ টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে অজ্ঞাতনামা

ব্যক্তিরা নিয়ে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘটনায় বাদী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া মডেল থানার মামলা (নং-৩৯) দায়ের করেন। র‌্যাব-৫, নগরীর রাজপাড়ায় অভিযান চালিয়ে শিক্ষা উপবৃত্তি টাকা দেয়ার নাম করে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারনার কাজে জড়িত শামীম হোসেনকে (২৯) গ্রেপ্তার করে। শামীম টাঙ্গাইল জেলার বাসিন্দা। গ্রেপ্তার শামীমের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানীর সীম কার্ডসহ বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে।

এসময় শামীম জানান, প্রতারণা চক্রের সদস্য ফরিদপুরের মৃত জয়নুদ্দিনের ছেলে মোহাম্মদ জিহাদ (৩৪), বর্তমানে জামালপুরে অবস্থান করছে। পরবর্তীতে আসামী জিহাদকে বিপুল পরিমাণ সীম কার্ডসহ জামালপুর জেলার সদর থানা থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানান, তাদেরকে এই চক্রের সদস্য কুমিল্লার কাজী তাজলু ইসলামের ছেলে কাজী সাদ্দাম হোসেন ওরফে আমির হামজা (২৬) কুমিল্লার বিভিন্ন বেনামী রেজিস্ট্রেশনকৃত সীম কার্ড সংগ্রহ করে দেয়। পরবর্তীতে আমির হামজাকে কুমিল্লা জেলার হোমনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে, একটি মোবাইল অপারেটর কোম্পানীর সীমকার্ড ক্রয়-বিক্রয় কাজে নিয়োজিত গোপালগঞ্জের আবদুল গাজীর ছেলে আহাদ গাজীকে (২৪) নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিহাদ ও শামীমের দেওয়া তথ্যে ফরিদপুরের জয়নাল ফকিরের ছেলে ফিরোজ রহমান ওরফে জয়কে (২৬) ঢাকার কাফরুল থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তাফিজুরের দেওয়া তথ্য মতে ফরিদপুর জেলার ভাংগা থানা এলাকা থেকে আসামি বাপ্পি মোল্লাকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুরের খোকন মোল্লার ছেলে।

তাদের দেওয়া তথ্য মতে, তথ্য প্রযুিক্তর সহায়তার মাধ্যমে ফরিদপুরের দেলোয়ার হাওলাদারের ছেলে জাকির হোসেন হাওলাদার (৪৭) ও এবাদত মোল্লার ছেলে উসমান গনি মোল্লাকে (৩৩) জেলার ভাংগা থানা এলাকা হতে আটক করা হয়।

র‌্যাব-৫ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, আসামিদের নিকট থেকে মোট ২৩টি মোবাইল সেট, ৩১০টি সীম কার্ড এবং নগদ তিন লাখ এক হাজার দুই শত সত্তর টাকা ও ৯টি ব্যাংক লেনদেন স্লিপ উদ্ধার করা হয়। এই ঘটনায় ঢাকা জেলার কেরানীগঞ্জ, ডিএমপি-এর ডেমরা থানা, ঢাকা জেলার আশুলিয়া থানা, ডিএমপি এর ক্যান্টনমেন্ট থানার জিডি ও মামলা হয়েছে। আর গ্রেপ্তারদে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে সমুদ্র-নদীবন্দরে সতর্কতা, দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভা

৪ ঘণ্টা আগে

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১৪ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৬ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৮ ঘণ্টা আগে