রাজশাহীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু

রাজশাহী ব্যুরো
মরদেহ। প্রতীকী ছবি

রাজশাহীতে হিট স্ট্রোকে দিলীপ বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয় তার।

মৃত দিলীপ বিশ্বাস জেলার পবা উপজেলার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন দামকুড়া থানার কাদিপুর গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবার জানায়, দিলীপ বিশ্বাস সুস্থ-স্বাভাবিক মানুষ ছিলেন। হঠাৎ করেই অল্প সময়ের মধ্যেই তিনি মারা গেছেন। স্থানীয়দের ধারণা- প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করেই তিনি মারা গেছেন।

তবে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল বাশার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত দিলীপ বিশ্বাসের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, স্ট্রোক করেই তিনি মারা গেছেন। তবে সকাল বেলা হিট স্ট্রোক করে মারা যাওয়ার মত তাপমাত্রা ছিল না। তাই আমাদের ধারনা- হিট স্ট্রোক নয়, স্ট্রোক করেই ওই ব্যক্তি মারা গেছেন।’

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রবিবার বেলা ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১৩ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

১৩ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

১৪ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১৪ ঘণ্টা আগে