রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবা উপজেলা সংলগ্ন পদ্মানদীতে গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোরের মৃত্যু হয়েছে।(২২এপ্রিল) মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে গোসলে নেমে নিখোঁজ হয় তারা। এরপর বেলা পৌনে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা৷
মৃত কিশোররা হলেন, রাজশাহী মতিহার থানা এলাকার মো. রেন্টুর ছেলে যুবরাজ (১৪), একই এলাকার নূর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৫) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা কাটাখালি পৌরসভার শ্যামপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে নামে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনিরুজ্জামান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। তিন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।
১৩ ঘণ্টা আগে
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং
১৬ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৭ ঘণ্টা আগে
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।
১৮ ঘণ্টা আগে